Iftar Program
2026
Whoever feeds a fasting person will have a reward like that of the fasting person, without any reduction in his reward.
Our Work in Focus
Some small contributions and activities of At Tawheed Foundation Alhamdulillah.
Community Iftar Preparation
Providing thousands of meals to those in need during the holy month of Ramadan.
Volunteer Dedication
Shared Blessings
Impact
Stories
Watch the light spread.
At Tawheed Foundation
Dedicated to serving the community and spreading hope through compassion and collective action.
সংস্থার পরিচয়
আত-তাওহীদ ফাউন্ডেশন একটি অলাভজনক ও অরাজনৈতিক তাওহীদ-সুন্নাহভিত্তিক শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান।
ভিশন (Vision)
তাওহীদ ও সুন্নাহর ভিত্তিতে নৈতিকতা, দক্ষতা, দায়িত্বশীলতা ও জ্ঞানসমৃদ্ধ একটি কল্যাণমুখী ও আত্মনির্ভর সমাজ গঠন।
মিশন (Mission)
- • কুরআন ও সুন্নাহভিত্তিক বিশুদ্ধ আকীদা ও মানহাজে ইসলামী জীবনব্যবস্থা প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা চালানো।
- • নৈতিকতা, দক্ষতা, নেতৃত্বগুণ ও দায়িত্ববোধ সম্পন্ন মানব সম্পদ গড়ে তোলা।
- • শিক্ষা, দাওয়াহ, সমাজসেবা ও আত্মশুদ্ধির সমন্বিত ও টেকসই উদ্যোগ গ্রহণ।
- • পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে ইসলামী মূল্যবোধে পুনর্গঠন ও শক্তিশালী করা।
আমাদের কার্যক্রম
১. মসজিদ ও মাদ্রাসা নির্মাণ এবং মাসজিদভিত্তিক মক্তব ও সামাজিক-ইসলামী সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা।
২. সরকারি ও বেসরকারি শিক্ষা বোর্ডের অধীনে পৃথকভাবে বালক ও বালিকাদের জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা।
৩. স্কিল ডেভেলপমেন্ট ও গবেষণামূলক অনলাইন/অফলাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা ও পরিচালনা।
৪. ইসলামী বই-পুস্তক, সাময়িকী ও গবেষণাপত্র প্রকাশের জন্য প্রিন্টিং প্রেস স্থাপন।
৫. স্কলারশিপ প্রকল্পের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা প্রদান।
৬. মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে তাকমিল/স্নাতক/স্নাতকোত্ত সম্পন্নকারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও কর্মমুখী শিক্ষা প্রদান।
৭. অসহায় এতিম, দুঃস্থ ও সুবিধাবঞ্চিতদের সহায়তার জন্য এতিমখানা প্রতিষ্ঠা ও পরিচালনা।
৮. দুর্যোগপ্রবণ এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন।
৯. যাকাত, সাদাকাহ ও অনুদানের মাধ্যমে অবহেলিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলা।
১০. রেডিও, টিভি চ্যানেল ও গবেষণামূলক প্রকাশনার মাধ্যমে দাওয়াহ কার্যক্রম পরিচালনা।
১১. আর্সেনিকমুক্ত ও নিরাপদ সুপেয় পানীয় জন্য নলকূপ ও পানি পরিশোধনাগার স্থাপন।
১২. রমযান মাসে অসহায় ও দুঃস্থদের মাঝে সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ।
১৩. সুবিধাবঞ্চিতদের জন্য দাতব্য চিকিৎসালয়, ক্লিনিক ও হাসপাতাল প্রতিষ্ঠা।
১৪. ইসলামী আদর্শ ও পরিবেশে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনা।
১৫. দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে "সবার জন্য শিক্ষা" নিশ্চিত করা।